বিকাল ৫:৪৮ মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাজাহান সিরাজ সাজুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

টঙ্গী প্রতিনিধি :

টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহজাহান সিরাজ সাজুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণসভায় শাহজাহান সিরাজ সাজুর বিভিন্ন কর্মজীবন তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নূরুল ইসলাম, সভাপতি সৈয়দ আতিক, আলহাজ্ব মেরাজ উদ্দিন, আলহাজ্ব শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, লতিফ মোহাম্মদ হালিম, জাকারিয়া চৌধুরী, শেখ মো: আজিজুল হক, শাহজাহান শোভন, আব্দুস সবুর খান ও মনিরুল ইসলাম রাজিব । আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *