রাত ১০:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে হাসান মোল্লার স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি :
১৮ নভেম্বর টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখার সাবেক সভাপতি হাসান মোল্লার স্মরণে টঙ্গীর চেরাগালীতে শুচি পাঠচক্র ও পাঠাগার কার্যালয়ে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাবেক সভাপতি আ স ম জাকারিয়ার  সভাপতিত্বে ও সভাপতি শাহজাহান শোভন এর সঞ্চালনায় সাংস্কৃতিক কর্মী হাসান মোল্লার কর্মময় জীবন নিয়ে স্মৃতি চারণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখার সভাপতি মাধব আচার্য, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি শেখ অলিদুর রহমান অলি, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব,ধ্রুপদির সভাপতি আজিজ টিপু, টঙ্গীস্হ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক খান, সাংস্কৃতিক কর্মী অমল কৃষ্ণ রায়,সমাজ কর্মী নয়ন পাটেয়ারী, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক  নাদিম মোড়ল প্রমুখ। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *