রাত ৯:৪০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর সাতাইশ এলাকার জি জে কেপস এন্ড হেডওয়ার লিমিটেড কারখানায় আগুন

 

টঙ্গী (গাজীপুর)  প্রতিনিধি : গজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জি জে কেপস অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টঙ্গীর সাতাইশ এলাকায় আজ রোববার রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে আজ সকাল থেকে বকেয়া বেতন-ভাতা, ওভারটাইমসহ বিভিন্ন ইস্যুতে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা চলে আসছিল। একপর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের মারধর করে। পরে বিকেলের দিকে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

কারখানা বিল্ডিংয়ের মালিক মো. সোলায়মান জানান, বকেয়া বেতনভাতা নিয়ে দিনব্যাপী আন্দোলনের একপর্যায়ে রাত ৯টার দিকে  কারখানাটির পাঁচতলায় আগুন লাগে । আগুনে মেশিনপত্র ও কাপড় চোপড় পুড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *