রাত ৮:০৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর আলোচিত নারী মাদক কারবারি শিরিন আক্তার গ্রেফতার

 

টঙ্গী প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদক কারবারি শিরিন আক্তার কে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বুধবার (৭ জুন) বিকেলে টঙ্গীর আরিচপুর মদিনাপাড়া থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী আরিচপুর থেকে ১১০ পিছ ইয়াবাসহ শিরিন কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ টঙ্গী গাজীপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মাদক মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *