
টঙ্গী প্রতিনিধি :গাজীপুরের টঙ্গীতে ডাকাতি প্রস্তুতিকালে ৮ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার (৭ জুন) রাতে নতুন বাজার এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ টি চাপাতি, ৫টি ছুরি, ১ টি লোহার রড, ১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।