রাত ৩:৫৯ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ২৯ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীর মুক্তারবাড়ী এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ মোতালেব (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে স্থানীয় মোক্তার বাড়ি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে রোববার দুপুরে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোতালেব চাঁদপুর জেলার কচুয়া থানার কাদলা পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ গফুরের ছেলে। এঘটনায় জড়িত কালাম ওরফে আরিফ ও সোহেল নামে দুজন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোক্তার বাড়ী রোড এলাকায় জনৈক শামসুল হক খন্দকারের বাড়ীর সামনে সাদা রংয়ের একটি প্রাইভট কারে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ মোতালেবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব আরিফ ও সোহেল নামে দুজনের যোগসাজোসে টঙ্গী অঞ্চলে নিষিদ্ধ মাদক দ্রব্য(গাঁজা) সরবরাহ করে আসছিলো।
এবিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধ মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *