
টঙ্গী প্রতিনিধি :
২৫ নভেম্বর শনিবার তারিখ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ মহিলা পরিষদ, টঙ্গী সাংগঠনিক জেলা শাখার নিজ কার্যালয়ে’ নারী নির্যাতন প্রতিরোধ দিবস ‘ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ারা বেগমেের সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক ফেরদৌসী জাহান এর পরিচালনায় আলোচনা সভা আলোচনা করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিতা ব্রম্মা, সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা,সহ সভাপতি আকলিমা আক্তার ডলি প্রমূখ ।
সুজন সভাপতি মনিরুল ইসলাম রাজিব বলেন’ নারী নির্যাতন বন্ধ করতে হলে আগে পরিবার থেকে শুরু করতে হবে,পরিবারের মধ্যে যে ব্যক্তি অপরাধী হবে তার পক্ষে না গিয়ে যদি তাকে আমরা বিচারের আওতায় আনি তাহলে অপরাধী মনে করবে পরিবার আমার পাশে থাকবে না, তার মধ্যে ভয় থাকবে এভাবেই অপরাধ কমে যাবে’।
সভায় তৃণমূল নারীরা তাদের জীবনে নির্যাতনের অভিজ্ঞতা বিনিময় করেন সকলর সচেতনতা বৃদ্ধির জন্য।