বিকাল ৫:২৬ সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র ইয়াসিনের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নি/হ/ত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াসিন মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে।
একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃ/ত্যু/তে পরিবার ও সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *