
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে মরকুন পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার সুরজ মিয়ার মেয়ে শান্তা আক্তার (২৬), সুনামগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী
কোহিনুর বেগম (৫০), টঙ্গীর কেরানীটেক বস্তির এলাকার মৃত আলমের স্ত্রী চাঁদনী আক্তার (২৮),
পুলিশ জানায়,সোমবার রাতে টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকায় মাদক কারবারিরা মাদক বেচা কেনা করছে এমন সংবাদ পায় পুলিশ।পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়,গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তারা বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে টঙ্গীতে বেচা কেনা করতেন বলে পুলিশি জিজ্ঞেসাবাদে এমন তথ্য স্বীকার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।