রাত ১০:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক(এএসআই) কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় রেললাইন পারাপার হতে যান ওই যুবক। এ সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তারঁ পরনে ছিলো কালো পেন্ট ও শার্ট। দূর্ঘটনায় ওই যুবকের মাথা ও দেহর কিছু অংশ থেতলে যায়। রাত আটটার দিকে স্থানীয়রা পুলিশে খবর পাঠালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক(এসআই) ছোটন শর্মা বলেন, লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *