দুপুর ২:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ গ্লোবাল কিডস স্কুল ‘

টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উদীয়মান সমাজকর্মী ও সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী এবং শামিম রেজা। তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে মানবিক শিক্ষা কার্যক্রম “গ্লোবাল কিডস স্কুল”।
সমাজের অবহেলিত শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে অসহায় ও পথশিশুরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। শুধু পাঠদানই নয়, শিশুদের নৈতিক শিক্ষা, পরিচ্ছন্নতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো ছিন্নমূল শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থেকেই এই উদ্যোগ নেন মাহবুবুর রহমান জিলানী ও শামিম রেজা। নিজেদের সীমিত সামর্থ্য নিয়েও তারা শিশুদের খাতা-কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করছেন।
উদ্যোক্তারা জানান, “সমাজের প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। আমরা চাই, এই শিশুরা একদিন শিক্ষিত হয়ে সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হোক।”
এদিকে “গ্লোবাল কিডস স্কুল”-এর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
স্থানীয় অভিভাবকরাও বলেন, ছিন্নমূল শিশুদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক শিশুর জীবন বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *