
টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নিবাচিত করায় টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও এলাকার সবস্তরের জন গনের উদ্ধোগে গতকাল রবিবার রাতে ঈদ পুন মিলনী ও গন সংবধনা প্রদান করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক বৃহত্তম টঙ্গী থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগ নেতা নাঈম খানের পরিচালনায় ঈদ পুন মিলনী ও সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামছুন নাহার ভুইঁয়া এমপি। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ খান, ৫১ নং ওয়াড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী জয়নাল আবেদীন, আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান খান, হাজী সৈয়দ আলী লস্কর, হাজী শামসুদ্দিন মিয়া, মাজহারুল ইসলাম খান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজের প্রভাষক মাহাবুব উল আলম, রোভার পল্লী স্কুল অ্যান্ড কলেজ ভাইস প্রিন্সিপাল মোঃ জিল্লুর রহমান, নিড এডুকেয়ার একাডেমির ব্যাবস্হাপনা পরিচালক, মজিবুর রহমান, ওহিদুর জ্জামান জিন্না, ব্যাংকার মোঃ আলী হোসেন, আলী আজম, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নং ওয়াড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া, যুবলীগ নেতা মনিরুজ্জামান খান, জাহাঙ্গীর আলম ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাহরিয়ার ঈমন প্রমুখ। ঈদ পুন মিলনী ও সংবধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খানকে এলাকা বাসির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলের শুভেচ্ছা ও সংবধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে। পরে দোয়া ও মিস্টি বিতরণ করা হয়েছে।