বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কারাতে শিক্ষার্থীদের বেল্ট টেস্ট ও সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার: ইন্টরন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ এর কারাতে শিক্ষার্থীদের বেল্ট টেস্ট ও সার্টিফিকেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টংগীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাহাজ উদ্দিন সরকার মডেল স্কল এন্ড প্রাঙ্গণে এ বেল্ট টেস্ট অনুষ্ঠিত হয়। হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই কে ইউ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লা আল মামুন, অর্থ সম্পাদক সেনসি জামাল উদ্দিন চৌধুরী, সাঈদ মাহমুদ ও আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক কারাতে শিক্ষার্থীর বেল্ট টেস্ট নেয়া হয় এবং বিভিন্ন জাতীয় ও জেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী কারাতে খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *