রাত ৩:৫৯ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
টঙ্গী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন, সরকারি কলেজসমুহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রফেসর ড, খন্দকার মুজাহিদুল হক, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক মো. আসিফুর রহমান, ৬তলা একডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কমিটির আহবায়ক মো. নাজমুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড, মো. আবুল কালাম আজাদ, গাজীমহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ ছাত্রলীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহাজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *