রাত ৮:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

 

বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ শ্যামল (৩১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে স্থানীয় শিলমুন পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শ্যামল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার টেমাই গ্রামের লাল মিয়ার ছেলে। সে টঙ্গীর শিলমুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলমুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উক্ত মাদকদ্রব্য ও মাদক বিক্রির কাজে ব্যাবহারিত একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি শ্যামল টঙ্গীসহ আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *