বিকাল ৩:১৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক মত বিনিময় সভা

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধিঃ- টঙ্গীতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতিমূলক মত বিনিময় সভা গতকাল সোমবার টঙ্গী বাজার ৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল বাছেদ খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মকূল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকামার্কায় ভোট চেয়ে প্রস্তুতিমূলক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজহার উদ্দিন, মহানগর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ কাজী মোঃ সেলিম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, কামরুজ্জামান জামান, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু, কবির হোসেন ব্যপারি, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কবির হোসেন, কৃষকলীগ নেতা ভোলানাথ ধর, রাশেদুল ইসলাম রাশেদ, আওয়ামী লীগ নেতা সুলতান গাজী, ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি এবিএম আসলাম, মোঃ আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা সাজাহান তপন, দেলোয়ার হোসেন, আব্দুস ছালাম, তোফাজ্জল হোসেন ইদন, মামুন খান, যুবলীগ নেতা আব্দুস সালাম ব্যপারী, সেতু সরকার, জহিরুল ইসলাম, ওমর ফারুক, ইসমাইল হোসেন, আমিানুল ইসলাম স্বপন, নূর মোহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ। এসময় প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ এ্যাডভোকেট আজমত উল্লা খান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসন নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জোর দাবী জানান এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন, ও গাজায় ইসরাইয়েলের যুদ্ধের নিহত মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *