রাত ৮:০৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর, মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে

অনলাইন ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ ও পানি জমাট বেঁধেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘জ্ঞান ফিরলেও নূর এখনও শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শুক্রবার রাতেই তার চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান শনিবার হাসপাতালে নুরকে দেখতে যান এবং চিকিৎসায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *