রাত ২:০৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈনবাজার পূবালী ব্যাংক পিএলসি উপশাখার ” ক্যাশলেস ” গ্রাহক ক্যাম্পেইনের উদ্বোধন

মো.মুজিব রহমান পাটোয়ারী:
পূবালী ব্যাংক পিএলসি, জৈনাবাজার, উপশাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন সবার মধ্যে জনপ্রিয় করার জন্য এবং সবাইকে সচেতন করতে দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যা লী আয়োজন করা হয়। “এক দেশ এক QR লেনদেনে BANGLA QR” এবং “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাওনা জৈনাবাজার পূবালী ব্যাংক পিএলসি, জৈনাবাজার, উপশাখার গত সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রী: উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আরিফুর রহমান, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, গাজীপুর অঞ্চল। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন সেলিম। সহকারী মহাব্যবস্থাপক,গাজীপুর অঞ্চল । সম্মানিত অতিথি মোঃ আমির হোসেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মাওনা শাখা । বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আলী মনসুর মানিক, প্রধান শিক্ষক তেলিহাটি উচ্চ বিদ্যালয়, আরো উপস্থিত ছিলেন মোঃ ইয়েমেন আলী H.A.K ACADEMY এর শিক্ষক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম, ডেপুটি জুনিয়র অফিসার,জৈনাবাজার উপশাখা. উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন মোঃ জসিম উদ্দিনপ্রিন্সিপাল অফিসার ,উপশাখার প্রধান।
দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন আধুনিক ও স্মার্ট আর্থিক ব্যবস্থার দিকে দ্রুত এগিয়ে পূবালী ব্যাংক পিএলসি, জৈনাবাজার, উপশাখার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করে সম্পূর্ণ নিরাপদ, দ্রুত ও সহজে নগদ অর্থ ছাড়াই লেনদেন করতে পারবেন।
বক্তারা আরও বলেন, নগদ অর্থ বা কাগজের নোট পকেটে নিয়ে ঘুরলে তা যেমন ব্যবহারের কারণে দ্রুত ছিঁড়ে বা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি ছিনতাইকারীর কবলে পড়ার ভয় থাকে। ডিজিটাল লেনদেনের ফলে কাগজের নোট নষ্ট হওয়ার অপচয় যেমন কমবে, তেমনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আর ছিনতাইয়ের আতঙ্কে থাকতে হবে না। এই প্রযুক্তির ফলে ঘরে বসেই নিরাপদে সব ধরনের আর্থিক হিসাব পরিচালনা করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ঝুঁকিমুক্ত করবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘পাই (Pi)’-এর বিভিন্ন আধুনিক সেবা, ক্যাশলেস লেনদেনের নানামুখী সুবিধা এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্যোগটি অত্র অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং একটি নিরাপদ, আধুনিক ও বৈপ্লবিক স্মার্ট আর্থিক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *