রাত ৮:৫৬ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিজ্ঞাসা: আবুল মনসুর হেলাল

জিজ্ঞাসা
আবুল মনসুর হেলাল

অবরুদ্ধ; পরাভূত, হতাশাগ্রস্ত জাতি-
ভেবেছো; তুমাদের কি হবে গতি!
তুমরা কি জ্বালাবে না আর সন্ধ্যা বাতি
সহজেই মেনে নিলে তুমাদের দূর্গতি।
তুমরা কি আর উড়াবে না বিজয় নিশান
পদদলিত করে অন্যায়ের মহাশ্মশান
দূর্বার বেগে আর ছুটবেনা হয়ে ক্ষুধিত পাষাণ –
আর কি কেউ দেখবেনা জুলফিকারের শান?
কেমন জাতি তুমরা ; কেমন মনোবল
সত্যিই কি তুমরা ছিলে দূর্বল?
ভুলে কি গেছো তুমাদের পূর্ব পুরুষদের কথা
ইতিহাসে রয়েছেন তাঁরা হয়ে অমর গাঁথা।।
তুমিতো সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত –
তুমায় রুখে দিবে; কার এতো বড় হিম্মত!
কেন ভুলে যাও সিদ্দিক, ওমর, ওসমান, আলীর কথা
হামজা- খালিদ- তারিক- যায়িদ ছিলেন তুমাদের নেতা।
কিসের ভয় তুমার; কেন তুমি পরাজিত
তুমার বিজয়ে জগত হবে বিমোহিত।
ভুলে গেছো কি কে ছিলেন সালাউদ্দিন- আরসালান
অত্যাচারীর বিজয়কে করে দিয়েছিলেন ম্লান।
ভুলে গেছো কি কায়ী পূত্র আরতুগ্রুলের কথা
এখনো পাইনি বিশ্বে তাঁর মতো নেতা।।
যাযাবর গোষ্ঠীর মেষের সর্দার আরতুগ্রুল
সমস্ত তুর্কি ভূমিতে ফেলেছিলেন শোরগোল।
জ্ঞান শহর কোনিয়া থেকে কনস্টান্টিপোল-
সর্বত্রই নেতৃত্বে ছিলেন আরতুগ্রুল |
ওসমান, ওরহান, মুরাদ কিংবা ফাতিহ-
অত্যাচারীকে কখনো করেনি সমীহ।।
অপেক্ষায় আছো কি তুমরা সেই নেতার!
মহা আর্শীবাদ যিনি সৃষ্টিকর্তার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *