সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক পেলেন সীতাকুণ্ডের এনআর গ্রুপ

জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক পেলেন সীতাকুণ্ডের এনআর গ্রুপ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সেরা রপ্তানি আয়ের ভিত্তিতে ২০২০-২১ অর্থবছরে মেসার্স এনআর ট্রেড ইন্টারন্যাশনালকে (এনআর গ্রুপ) বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি স্বর্ণপদক প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০৮ নভেম্বর) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ প্রদান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এন আর গ্রুপের মালিক মোহাম্মদ নুর উদ্দীন রুবেলের হাতে স্বর্ণপদক তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপ মুনশি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমি তো ব্যবসায়ী, যদিও মন্ত্রী হয়েছি। কিন্তু মন্ত্রী হয়েও মন্ত্রী মন্ত্রী ভাব আমার হলো না।

মনের দিক থেকে আমি এখনও ব্যবসায়ী রয়ে গেলাম।
বুধবার (০৮ নভেম্বর) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের দেখে ভালো লাগে যে, ব্যবসায়ীদের মধ্যে আছি। যাদের রপ্তানি ট্রফি দিচ্ছি তাদের দেখে মনে হয়, তারা আমার ঘরের ও প্রাণের কাছের মানুষ।

আমরা প্রতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করি যাদের ওপর ভরসা করে, তাদের সম্মাননা দিতেই এখানে এসেছি। আমার সামনেই বেশ কয়েকজন পরিচিত মুখ দেখতে পারছি।

যাদের সঙ্গে এক সময় ব্যবসায় জড়িত ছিলাম। আজকে আমি মন্ত্রী হয়েছি, মঞ্চে এসে বসেছি। তবে তাদের মধ্যে থাকতে পারাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। এছাড়া অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান স্বাগত বক্তব্য রাখেন।

এর আগে গত সোমবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-৪ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছেন মেসার্স এন আর ট্রেড ইন্টারন্যাশনাল। রৌপ্যপদক পাচ্ছে হেয়ার স্টাইল ফ্যাক্টরী। এছাড়া ব্রোঞ্জপদক পাচ্ছে গাজী’স ফ্রেশ সী ফুড। নন-ফেরাস স্ক্র্যাপ উপকরণ রপ্তানিতে মেসার্স এন.আর. ট্রেড ইন্টারন্যাশনাল রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে এ স্বর্ণ পদকে ভুষিত হচ্ছে।

মেসার্স এন.আর. ট্রেড ইন্টারন্যাশনাল (এন আর গ্রুপ) এর মালিক মোহাম্মদ নুর উদ্দীন রুবেল বলেন, ২০০৯ সাল হতে সুনামের সাথে শিপ রিসাইক্লিং সেক্টর হতে আমদানীকৃত স্ক্র্যাপ জাহাজ এবং সমগ্র বাংলাদেশ হতে সংগৃহীত নন-ফেরাস (অলৌহঘটিত) মালামাল (তামা, পিতল, স্টেইনলেস স্টীল, এ্যালুমিনিয়াম
ইত্যাদি) আন্ততর্জাতিক বাজারে রপ্তানি করে দেশে চলমান ডলার সংকট নিরসন ও রির্জাভ বৃদ্ধিতে অবদান রেখে আসছে। যা
অর্থনৈতিক প্রবৃদ্বি এবং উন্নয়নে সহায়তা করছে। ২০২০-২০২১ অর্থবছরে নন-ফেরাস স্ক্র্যাপ সামগ্রী (যা আমদানীকৃত স্ক্র্যাপ
জাহাজ এবং সমগ্র বাংলাদেশ হতে সংগৃহীত) রপ্তানীর মাধ্যমে সর্বাধিক বৈদেশিক মূদ্রা অর্জনকারী হিসেবে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার (বাণিজ্য মন্ত্রণালয়) কর্তৃক “বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি” অন্যান্য প্রাথমিক পণ্য খাতে মেসার্স এন.আর.
ট্রেড ইন্টারন্যাশনাল স্বর্ণ পদক অর্জন করে যা বিশ্বব্যাপী কোভিড-১৯ পরবর্তী সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা মোকাবেলায়
দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধরণের নন-ফেরাস স্ক্র্যাপ উপকরণ রপ্তানির ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান মেসার্স এন.আর. ট্রেড ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপি স্ক্র্যাপ বাজারে একটি নির্ভরযোগ্য এবং যোগ্য প্রতিদ্বন্দ্বি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পরিশ্রম, সততা, একাগ্রতার মাধ্যমে মেসার্স এন.আর. ট্রেড ইন্টারন্যাশনাল স্ক্র্যাপ রপ্তানির ক্ষেত্রে বর্তমানে একটি রোল মডেল হিসেবে কাজ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (বাণিজ্য মন্ত্রণালয়) কর্তৃক “বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি” প্রাপ্তি এ প্রক্রিয়াকে আরও তরান্বিত করবে। দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত রপ্তানি খাতের
বহুমুখীকরণ ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ণে আমার প্রতিষ্ঠান সর্বোচ্চ বৈদেশিক মূদ্রা অর্জনে অঙ্গিকারাবদ্ধ হয়ে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *