সন্ধ্যা ৬:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এসে কুরবানি দেওয়া হয়েছে : জি এম কাদের

ডেস্ক রিপোর্ট :
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এসে শেষ পর্যন্ত কুরবানি দিয়ে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা হয় কি না এটা নিয়ে আমরা শঙ্কিত। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় নিজি সংসদীয় আসনের শিশু মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় জি এম কাদের বলেন, দেশের দু-একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের নির্বাচানী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর আছে। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মণ ভালো দেখছি না। সব জায়গা ভালো হওয়ার কথা ছিলো, দু-একটি জায়গায়ও যদি না হয় সেটা ভালো লক্ষণ নয়। ভোটার উপস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি। সব ঠিক থাকলে জয়ের আসাও জাপা চেয়ারম্যানের।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদেরকে বের করে দেয়া হচ্ছে। ভোটারদের মধ্যে ভয় ও আস্থা হীনতা থাকায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম বলেও তিনি মন্তব্য করেন।

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জি এম কাদের বলেন, ভোটে যেহেতু এসে পড়েছি, বর্জন করার উপায় নেই। তবে লক্ষণ ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *