রাত ৯:৪৪ বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরিমানা ও নিষেধাজ্ঞার মুখোমুখি আল হিলাল

স্পোর্টস ডেস্ক: 

সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও নিষিদ্ধ থাকবে আল হিলাল। পাশাপাশি তাদেরকে জরিমানা গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার ডলার)।

এবারের আসর থেকে নাম প্রত্যাহার করার পর এই শাস্তি পেতে চলেছে টুর্নামেন্টের সবশেষ আসরের চ্যাম্পিয়নরা। এই শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে ক্লাবটি।গত মাসে ক্লাব বিশ্বকাপ খেলার পর ক্লান্তি-শ্রান্তির কারণে এবারের সৌদি সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপে চমক উপহার দিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায় তারা। সেখানে অবশ্য হেরে যায় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসির কাছে।

গত মৌসুমে সৌদি সুপার লিগে রানার্স আপ হয়েছিল আল হিলাল। তারা সরে দাঁড়ানোয় এবারের টুর্নামেন্টে খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী আল আহলি।গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ, দুটিরই শিরোপা জিতেছিল আল ইত্তিহাদ। সৌদি সুপার কাপে তাই সুযোগ পেয়েছে লিগে তৃতীয় হওয়ায় আল নাস্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *