রাত ৮:৪১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

জয়পুরহাট প্রতিনিধি : পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যায়যায়দিন ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিন জয়পুরহাট জেলা প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ। এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বাংলাভিশন প্রতিনিধি আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, যমুনা টিভির স্টাফ রির্পোটার আব্দুল আলীম মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা সাধারন সম্পাদক এ্যাড. হৃষিকেশ সরকার প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনাসভা শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটেন।

বক্তারা বলেন দৈনিক যায়যায়দিন পত্রিকা সুনামের সাথে ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরে যাত্রা শুরু করলো। এযাত্রা যেন অবিরাম চলে। এছাড়া জয়পুরহাটের বিভিন্ন সমস্যা ও খবর নিয়ে আরো বেশী বেশী সংবাদ প্রকাশ করে জয়পুরহাটবাসীর উন্নয়নে ভুমিকা রাখতে পারে সে বিষয়ে আশা প্রকাশ করেন এবং পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *