রাত ২:২৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে দুই হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটহ রাজা মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। কালাই উপজেলার সাতার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রাজা মিয়া কালাই উপজেলার সাতার এলাকার মৃত জালাল মন্ডলের ছেলে।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাজা মিয়া সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার রাতে কালাই উপজেলার সাতার এলাকায় সে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে দুই হাজার পিস ট্যাপান্ডেটল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *