রাত ১২:২৯ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বেশি দামে স্যালাইন বিক্রি অভিযোগে ২ ফার্মেসিকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। এমন অভিযোগে শহরের দুই ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ জানান,দীর্ঘদিন থেকে শহরের বেশকিছু ফার্মেসি কৃত্রিম সংকট তৈরি করে ৮৭ টাকার স্যালাইন ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রয় করে আসছে। নুর ও খাজা ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানান। পরে বেশি দাম দিলে স্যালাইন দেয়। এ অভিযানে খাজা ফার্মেসিকে ১০ হাজার এবং নুর ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোকসেদুল আমিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *