রাত ১০:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি :

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, অপসাংবাদিকতা সরকারের শক্তভাবে দমন করা দরকার। প্রেস কাউন্সিলের দায়িত্ব হলো দেশের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করা। সেই হিসেবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, তাদের প্রশিক্ষণ দিচ্ছি। সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল।

সোমবার জয়পুরহাট সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‘হলুদ ও অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন খান জাহাঙ্গীর প্রমুখ। প্রশিক্ষণে জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *