রাত ১১:৫৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে তৃণমূল নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদেরকে আরও গতিশীল করার লক্ষে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এজন্য জয়পুরহাট পৌর ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের পৌর শহরের সাহেব পাড়া এলাকায় এই আয়োজন করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *