সন্ধ্যা ৭:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে ধারণা পুলিশের।

বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির।

নিহত বুদলা ওড়াও (৫০) জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও এর ছেলে।

ওসি হুমায়ুন কবির জানান, মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা ওড়াও। রাতে তিনি বাড়ি না ফিরলে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম-ঘাসুড়িয়া সড়কের সবজিক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, বুধলা ওরাওয়ের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

এ বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করাসহ আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *