রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ককটেল বিস্ফোরণ

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (০৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছোটাছুটি করেন।

পরে পুলিশ সদস্যরা ককটেলের খোলস সরিয়ে ফেলেন।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে এই ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পড়েই সব স্বাভাবিক হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানায়, ককটেল নয়, একটি পটকা ফুটানো হয়েছে। আমরা অপরাধীকে আটকের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *