রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে আওয়ামী লীগের শোক র‍্যালী

জয়পুরহাট প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে শোক র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে হয়।

শোক র‌্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি রাজা চৌধুরী, সোলায়মান আলী, মোমিন আহমেদ চৌধুরী, নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠগনের নেতা-কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *