রাত ১০:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে অটোভ্যানকে তেলবাহী ট্রাকের ধাক্কা, দুইজন নিহত

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই টিএনটি অফিসের সামনে তেলবাহী ট্রাকের সাথে অটোভ্যানের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

নিহতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়ার উদ্দীনের ছেলে সোবাহান মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)। হতাহত সবাই একই গ্রামের বাসিন্দা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াসিম আল বারী জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনট থেকে একটি অটোভ্যান কয়েকজন যাত্রী নিয়ে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথে কালাই টিএনটি অফিসের সামনে পেঁছন থেকে একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোবাহান মোল্লা মারা যায়। এসময় গুরুতর আহত হয় আরও ৪জন। এদের মধ্যে রফিকুলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রফিকুল মারা যান। অন্য দুইজনকে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *