সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়া পুলিশ কর্তৃক ২০ কেজি গাঁজা সহ ২ আসামি গ্রেফতার

 

ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া থানার এসআই (নিঃ) মোঃ মনির হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছাগলনাইয়া থানার জিডি নং-১০৩১-,তাং-১৯/০৮/২০২৩ মূলে থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ছাগলনাইয়া থানাধীন ৯নং শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া সাকিনের জনৈক জামালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর সামনে ইং-১৯/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ২২:৫০ ঘটিকার সময় বর্নিত সিএনজি গাড়ী ব্যারিকেড দিয়া সংকেত দিলে সিএনজি থামাইয়া, সিএনজির পিছনের যাত্রী সিটে বসা ০২ জন যাত্রী ও ড্রাইভারসহ পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী (১) মোঃ ওমর ফারুক (৩০), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-মটুয়া (মন্দার বাড়ী), (২) মোঃ শাহ আলম (৩৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-পূর্ব ছাগলনাইয়া, ৯নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, উভয় থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীদ্বয়কে ধৃত করেন।

সিএনজিতে থাকা তাহাদের অপর ০১ জন সহযোগী কৌশলে দৌড়াইয়া পালাইয়া যায় এবং সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি গাড়ী তল্লাশী করিয়া সিএনজি গাড়ির যাত্রী সিটের পিছনে খালি জায়গায় থাকা (ক) ০১ (এক) টি চটের বস্তার ভিতরে খাকি রংয়ের স্কসটেপ দ্বারা মোড়ানো নীল পলিথিনের মধ্যে ০২ (দুই) প্যাকেট করিয়া ০৫ (পাঁচ) বান্ডেল মাদকদ্রব্য গাঁজা, ০৫ বান্ডেলে ০২ কেজি করিয়া- (২x৫)= ১০ (দশ) কেজি গাঁজা, (খ) ০১ (এক) টি চটের বস্তার ভিতরে খাকি রংয়ের স্কসটেপ দ্বারা মোড়ানো নীল পলিথিনের মধ্যে ০২ (দুই) প্যাকেট করিয়া ০৫ (পাঁচ) বান্ডেল মাদকদ্রব্য গাঁজা, ০৫ বান্ডেলে ০২ কেজি করিয়া-(২x৫)=১০ (দশ) কেজি গাঁজা, সর্বমোট (১০+১০)= ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা, প্রতি কেজি গাঁজার মূল্য অনুমান-১০,০০০/- টাকা করিয়া মোট (২০x১০,০০০) = ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, (গ) ০১টি নম্বর বিহীন পুরাতন সিএনজি (অটোরিক্সা),মূল্য-২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করিয়া ইং-১৯/০৮/২০২৩ তারিখ ২৩:৩০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে বাদী থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *