সন্ধ্যা ৬:১২ সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি যাওয়া ১০ লাখ টাকার মৎস্য খাদ্য উদ্ধার সহ গ্রেফতার ৭

 

ডেস্ক রিপোর্ট : মামলার বাদী মোঃ সাদেকুল ইসলাম সাদেক(৪৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-চকপোতা, থানা-শেরপুর, জেলা-বগুড়া ও আসামী মোঃ হাশেম আলী @ বাবু যৌথ মালিকানায় একটি ট্রাক ক্রয় করে। যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬। আসামী মোঃ হাশেম আলী @ বাবু উক্ত ট্রাকের ড্রাইভার হিসাবে এবং আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক উক্ত ট্রাকের হেলপার হিসাবে পরিচালনা করিতে থাকে। ইং-২৯/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.১০ ঘটিকার সময় আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন কাথম কোয়ালিটি ফিড মিল হইতে মেসার্স খুকুমুনি ট্রেডার্স এর মাধ্যমে ১৪ (চৌদ্দ) টন মাছের খাদ্য (ফিড), যাহার মূল্য ১৩,৩৬,৪২০/-টাকা লোড করিয়া একই তারিখ সকাল অনুমান ০৭.১৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন শেরপুর পৌরসভার অন্তর্গত ধুনট মোড় সংলগ্ন ট্রাক টার্মিনাল এর পশ্চিম পার্শ্বে ঢাকা-বগুড়া মহাসড়কে পৌছিয়া আসামী মোঃ হাশেম আলী @ বাবুকে বর্ণিত স্থানে আসিয়া আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক এর সহিত গাড়ী লোড আনালোড সংক্রান্তে বিস্তারিত কথা বলে এবং আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক এর ব্যক্তিগত মামলায় বগুড়া কোর্টে সাক্ষীর দিন ধার্য্য আছে বলিয়া আসামী মোঃ আবু বক্কার সিদ্দিক উক্ত ট্রাকের সহিত যাওয়ার জন্য হেলপার হিসাবে জনৈক মোঃ জিয়া (৬৫) এর সহিত পরিচয় করিয়া দেয়। তখন আসামী মোঃ হাশেম আলী @ বাবু নতুন হেলপার জিয়াকে একই তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ফিড বোঝাই ট্রাকটি দেখাশোনার দায়িত্বে রাখিয়া গোসল ও খাওয়া দাওয়া শেষে ২৯/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.১৫ ঘটিকায় ঘটনাস্থলে আসিয়া ফিডসহ বর্ণিত ট্রাক নাই মর্মে অভিযোগের প্রেক্ষিতে বগুড়া এর শেরপুর থানার মামলা নং-১, তারিখ-০১ মে, ২০২৫; জিআর নং-১২৬, তারিখ-০১ মে, ২০২৫; ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে গত ০৩/০৫/২০২৫ খ্রিঃ আসামী ১। মোঃ ফারুক (৪৫), পিতা-মৃত শাহজামাল মন্ডল, সাং-সুখানগাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২। মোঃ হাশেম আলী বাবু (৪৪), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-খন্দকারটোলা, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৩। মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২), পিতা-মৃত ইদ্রিস আলী খন্দকার, স্থায়ী সাং-ধড়মোকাম, বর্তমান সাং-বিল চাকলা, থানা-শেরপুর, জেলা-বগুড়াদের গ্রেফতার করা হয়। বিধি মোতাবেক আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করিয়া আসামী মোঃ ফারুক এর দেওয়া তথ্য ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নওগাঁ জেলার আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজ এর পার্শ্বে (বার বিঘা) গ্রামস্থ জনৈক মোঃ ইমদাদ এর বসত বাড়ীর নিকটে হাইওয়ে রাস্তার পার্শ্বে থেকে মামলার ঘটনা সংক্রান্তে চোরাইকৃত ট্রাক রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পরবর্তীতে ০৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৬.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া বগুড়া সদর থানার অন্তর্গত ফুলবাড়ি মধ্যপাড়া হতে আসামি ১) মোঃ বেলাল হোসেনকে গ্রেফতার করে এবং সে আরো জানান যে রফিকুল ইসলাম রায়হান এই ঘটনার সহিত জড়িত আছে। বর্তমানে তাহারা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল এলাকায় অবস্থান করিতেছে। আসামীদের দেওয়া তথ্যার ভিত্তিতে একই তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় হাটিকুমরুল এলাকা হইতে ২) মোঃ রফিকুল ইসলাম রায়হানকে গ্রেফতার করা হয়। আসামী ১) মোঃ বেলাল হোসেন ও আসামী ২) মোঃ রফিকুল ইসলাম রায়হানাদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান করিয়া ০৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত হলিদাগাছি গ্রামের ইমরানের বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ঘরের ভিতর হইতে চুরি যাওয়া ৫২৫ বস্তা কোয়ালিটি ফিডস উদ্ধার করে। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত ধোপাকান্দি গ্রামের ৩) মোঃ নুর ইসলাম এর ভাড়া দোকান হইতে ১৫৪ বস্তা কোয়ালিটি ফিড উদ্ধার করে এবং আসামী ৪। মোঃ মোমিনকে গ্রেফতার করে। মামলার তদন্ত চলিতেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *