রাত ৮:০৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের বিজ্ঞাপনের মডেল হলেন নিপুন

বিনোদন  প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ। তিনি চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি মডেলিংও করে আসছেন। বলা যায়, মডেল হিসেবেও তিনি জনপ্রিয় তারকা। চলচ্চিত্রে বর্তমানে এবার দারুন ব্যস্ত হয়ে ওঠেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রের মডেলও নিয়মিতই হচ্ছেন। সম্প্রতি আকাশ আমিন নামের একজন নির্মাতার পরিচালনায় একটি চা কোম্পানির বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন বলে জানান নিপুণ। সম্প্রতি এটির শুটিংয়ে অংশ নেন তিনি। ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ করা হয়।

চায়ের এই বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, চায়ের বিজ্ঞাপনচিত্রের জন্য আকাশ আমিন আমাকে প্রস্তাব দেন। এটির স্ক্রিপ্ট ও কনসেপ্ট পছন্দ হওয়ায় কাজ করতে রাজি হয়েছি। এটির কনসেপ্ট বেশ দারুণ, ভালো লেগেছে আমার। তাই ব্যস্ততার মাঝেও সময় করে এর শিডিউল দিয়েছি। কয়েকদিন আগে ফিল্ম ভ্যালিতে এর শুটিং শেষ করেছি। কাজটি সুন্দর কাজ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে এটি।

জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ অভিনীত সর্বশেষ ‘ভাগ্য’ ছবিটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ নামের একটি ছবি। নিপুণ ২০১৩ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ‘পরিচয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘এই তো ভালোবাসা’, ‘জান তুমি প্রাণ তুমি’, ‘অন্তর্ধান’ ইত্যাদি। বর্তমানে নিপুণ বেশ কিছু চলচ্চিত্রের শুটিং, শিল্পী সমিতির সাংগঠনিক দায়িত্ব এবং ব্যবসার কাজে ব্যস্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *