সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

 

ভোলাহাট( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ের ওপর গরম ডাল ঢেলে দেন তাজকেরা খাতুন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায় এবং তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *