
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি’র নামে কতুক্তিপূর্ণ মন্তব্য ও মিথ্যা ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমুলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল, রোববার রাত ৮টায় শহরের গানাসাস মার্কেটের ডিবি রোডে, সদর উপজেলার সনাতনী জনসাধরাণের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
এর আগে গত শুক্রবার শহরের ভিএইড রোডের কালিমন্দিরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সম্মেলনে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপিকে নিয়ে কটুক্তিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গাইবান্ধার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
সনাতনী সংঘ কলেজ পাড়ার ধীরেন্দ্র নাথের সভাপতিত্বে ও হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সনজীবন কুমার দেব রকির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক উপদেষ্টা সমীরণ সরকার, সনাতনী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার দাস, সনাতনী মন্দির কলেজ পাড়ার যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার সরকার, পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি মিনু রানী, শান্ত সাহা, শ্যামল সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সনাতনীদের যা উন্নয়ন হয়েছে তা এমপি গিনির হাত ধরে হয়েছে। তিনি সদরের প্রত্যেকটি মন্দীরের জন্য বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আগে যেসব টিআর কাবিখা নেতা কর্মীদের মাঝে বিতরণ করা হতো, আজ মাননীয় হুইপ গিনি এমপি তা মন্দির- মসজিদের উন্নয়ন কাজে দিচ্ছেন। অথচ গত শুক্রবারে তার নামে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি নাকি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো অনুদান দেননা।
বক্তারা এমন মিথ্যা মন্তবের প্রতিবাদ জানিয়ে মন্তব্যকারী চঞ্চল সাহাকে বয়কটের দাবি জানান। হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, এর পরে যদি নেত্রীকে নিয়ে কোন বাজে মন্তব্য করা হয় তাহলে তার বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন নেওয়া হবে।