রাত ৯:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালিপাড়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ফকির বংশের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, সকাল ৯টায় বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান ফকির বংশের সিরাজ ফকির। এতে বাধা দেন একই বংশের চাচাতো ভাই গাউস ফকির। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ান।
স্থানীয়রা জানান, এ সংঘর্ষের সময় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৯ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *