সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান আরা আহমেদ মারা গেছেন

বিনোদন  প্রতিবেদক : পৃথিবীর বুকে জীবনের পরিক্রমা শেষ করেছেন মডেল – অভিনেত্রী গুলশান আর আহমেদ পপি। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত পপি আজ (১৫ এপ্রিল) মারা গেছেন। পপি’র ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়। তাতে জানা যায়, আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটায় তিনি মারা যান। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে জাকিয়া রেজওয়ানা। মৃত্যুকালে পপি’র বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পপি’র মেয়ে জাকিয়া রেজওয়ানা বলেন, চার দিন ধরে মা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাল রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে ডাক্তার মৃত ঘোষণা করেন। আজ ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে আমার নানীর কবরের পাশে আম্মুকে দাফন করা।

মৃত্যুর সংবাদের আগে গুলশান আরা আহমেদ পপি’র ফেসবুক আইডি থেকে আজ মাঝরাতে লেখা হয়, আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। পরে জানানো হয় মৃত্যুর খবর। লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

গুলশান আরা আহমেদ পপি ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এ কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *