রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: জহিরুল ইসলাম হারুন সিপাইর উদ্যোগে ইফতার মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ-
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম হারুন সিপাইর উদ্যোগে সকল ধর্মপ্রাণ মুসলমান ও কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড তালতলা তারা মিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সানাউল্লাহ মিয়ানের সভাপতিত্বে এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরোগী মোঃ জহিরুল ইসলাম হারুন সিপাই।আরো বক্তব্য রাখেন কোনাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাজী মোঃ ইসমাইল হোসেন, নেগিপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন মন্ডল, খান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আনসার আলী, তারা মিয়া বায়তুল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান, প্রি ক্যাডেট মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শামীম রেজা, আফসার উদ্দিন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহ, কবি কিশোর মডেল একাডেমীর পরিচালক মোঃ আবু হানিফ, মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুস সাত্তার, উদারপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মতিউর রহমান সিপাহী মশিউর রহমান সিফাই লুৎফর রহমান সিপাহী, হেলাল মার্কেটের পরিচালক খলিলুর রহমান,মতিউর রহমান রুবেল সরকার, মাসুদ সরকার, মিলন সিপাই, ইমরান হোসেন মন্ডল, বশির আহমেদ মন্ডল, কোনাপাড়া জুয়েল মার্কেট এর পরিচালক জুয়েল আহমেদ, সোহেল আহমেদ, আব্দুর রশিদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম হারুন সিপাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। সে ক্ষমতায় না থেকেও সাধারণ মানুষের সুখ-দুখে পাশে ছিলেন। এবার সকল সিপাহী গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে যেকোনো উপায়ে জরুরুল ইসলাম হারুন সিপাইকে জয়যুক্ত করবো।৩৪ নং ওয়ার্ডের সকলে ঐক্যবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে জহিরুল ইসলাম হারুন সিপাইকে ২৫ মে তারিখে আমাদের ভোটের মাধ্যমে বিজয় করে আনবো ইনশাল্লাহ। ৩৪ নং ওয়ার্ডে জহিরুল ইসলাম হারুন সিপাই কোন বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *