রাত ১০:১৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন ২৫ মে

 

স্টাফ রিপোর্টার :

২৫ মে ২০২৩ ইং তারিখে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটি কর্পোরেশনে  ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ  ভোট করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

৩ এপ্রিল  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায়  সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের  বিস্তারিত জানান নির্বাচন কমিশন  সচিব।

নির্বাচন কর্মকর্তারা জানান,  ১১ মার্চ থেকে এ সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে।  ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ থেকে।  গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে  ১০ সেপ্টেম্বরের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *