
টঙ্গী প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জাসাস এর উদ্যোগে ১৯ জানুয়ারি গাজীপুরা বাইগারটেক টঙ্গী পূর্ব থানা জাসাস কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস গাজীপুর মহানগরের আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, মহানগরের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন, মহানগরের যুগ্ম আহবায়ক মো: সাদ্দাম হোসেন, মহানগরের যুগ্ম আহবায়ক ও টঙ্গী পশ্চিম থানার আহবায়ক এম এইচ তানশীর, টঙ্গী পশ্চিম থানার সদস্য সচিব জাহাঙ্গীর আলম,৫০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : খোকন মিয়া, জাসাস নেতা মো: বাকিছ সহ প্রমুখ নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ার পরে তবারক বিতরণ ও কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।