সন্ধ্যা ৬:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জোরপূর্বক জমি দখল বাঁধা দেওয়ায় কেয়ারটেকারকে হত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর থানাধীন ভারারুল চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাতে জমি দখলকে কেন্দ্র করে মানিক মিয়া নামের এক কেয়ারটেকারকে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন মানিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মানিক মিয়ার বাবা লিয়াকত আলী বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, কামাল হোসেন ওরফে আদম আলী (৪৫), মনির হোসেন (৪০), সৈকত হাসান (২৩), শান্ত (২৫), ও জাহিদ (২৪)। তারা সকলে ভারারুল এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানাধীন ভারারুল এলাকায় নাজিম উদ্দিন ও তাহার স্ত্রী তানিয়া বেগমের ৬৩.২৫ শতাংশ জমির কেয়ারটেকার হিসাবে দেখাশুনা করে আসছেন মানিক মিয়া (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তরা হঠাৎ করে ওই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এতে মানিক মিয়া প্রতিবাদ করলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে ছোট ভাই মেহেদী হাসান হীরা এগিয়ে এলে তাকেও বেধরক মারধর করে অভিযুক্তরা। এসময় মানিকের বাবা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দুই ছেলেকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তাদের বাবা লিয়াকত আলী।

এবিষয়ে কথা হলে পুলিশ জানায়, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *