বিকাল ৫:৩০ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অনুষ্ঠিত হলো কবি গোবিন্দচন্দ্র দাসের মৃত্যুবার্ষিকী ও বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মবার্ষিকী উপলক্ষে ‘ সশ্রদ্ধ স্মরণ ‘

গাজীপুর প্রতিনিধি :

‘মৃত্যুমরা মৃত্যু চাহি জীবন জ্যোতির্ম্ময়’ অদ্য ৬অক্টোবর, সোমবার গাজীপুর আইডিয়াল কলেজে শিল্পদর্শীর ব্যানারে কবি গোবিন্দচন্দ্র দাসের ১০৭ তম মৃত্যুবার্ষিক
এবং বিজ্ঞানী মেঘনাদ সাহার ১৩২ তম জন্মবার্ষিক উপলক্ষে ‘সশ্রদ্ধ স্মরণ’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাড়িনাল হাই স্কুলের শিক্ষক ও কবি মাধব চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির, এছাড়াও কবি গোবিন্দচন্দ্র দাস সম্পর্কে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক মেজবাহ্ উদ্দিন, ডুয়েটের সহকারি পরিচালক কবি ও কথাসাহিত্যিক জিয়াউল হক সরকার, শিশুসাহিত্যক মিশকাত রাসেল।
বিজ্ঞানী মেঘনাদ সাহার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মুসলিমা খাতুন, হারুন অর রশিদ, গোলাম মাওলা সহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যাপক অসীম বিভাকর, সঙ্গীত প্রশিক্ষক এ্যাড. সুরোজ খান, অভিনেতা সিরাজুল ইসলাম, সঙ্গীত শিল্পী শাহরিয়ার শামীম, শিক্ষক শিমুল আহমেদ শাকিল, শিক্ষার্থী মোবারক হোসেন দিপু, প্রসেনজিৎ ঘোষ সূর্য ও তানভীর।
সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাবার মাধ্যম শিল্প, সাহিত্য, বিজ্ঞান। এর থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বা ছিটকে পড়া। আমরা যাঁরা এমন আয়োজনের সাথে আছি এঁদের চিন্তাভাবনা অন্য জগতের এঁরা চায় পৃথিবীতে হাজার বছর বাঁচতে। পৃথিবী যতদিন থাকবে ওনারা বাঁচবেন ততদিন। কীভাবে? বাঁচবেন সৃষ্টিকর্মের মাধ্যমে। মার্কসবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটি কথা আছে এই রকম যে পৃথিবীর সমস্ত কিছুএকটি অপরটির সাথে সম্পর্কযুক্ত।সে রকমভাবেই মেঘনাদ সাহার জীবন এবং তার সংগ্রাম সম্পর্কযুক্ত ছিলো তৎকালীন দেশের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে। তিনি একাধারে ছিলেন বিজ্ঞানী,ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক।
এভাবেই আলোচকরা আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *