সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী থানায় বিশেষ অবদানের স্বীকৃতি পেল ওয়াচার কনস্টেবল ইকরামুল

 

এস এম তারেক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে চলতি মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই মে) পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা পুলিশের সদস্যদের নিয়ে আয়োজিত উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।

২০২৩ সালের এপ্রিল মাসের কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় মেহেরপুর জেলা গাংনী থানা এলাকার ওয়াচার কনস্টেবল হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ইকরামুল হককে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। ইকরামুল হক ২০২১ সালের ২০-ই জুন গাংনী থানায় ওয়াচার কনস্টেবল হিসেবে যোগদান করেন। তিনি তার এই অবদানের স্বীকৃতি দেওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *