রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়। শিশু ফাহিম কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ফাহিম বন্ধুদের সাথে বাড়ির পাশে দামুসের বিলে গোসল করতে গিয়ে নিখোঁত হন। ফাহিমকে খুঁজে না পেয়ে তার বন্ধুরা স্থানীয়দের খবর দিলে, স্থানীয় সহায়তায় পরিবারের লোকজন ফাহিমের দেহ উদ্ধার করে। স্থানীয় বামন্দী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *