
নিজস্ব প্রতিবেদক: ঘটনার বিবরণ : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র ইউনিটের অপাঃ এন্ড ইন্টিঃ শাখার সিসি নং-২৮/২৩, জিডি নং-৭১/২৩ তারিখ-১৫/০৪/২০১৩ খ্রিঃ মূলে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন তালুকদার ক্লিনিকের দক্ষিনে বটতলা নামক বাজারে ২১.০০ ঘটিকার সময় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মুক্তাগাছা থানাধীন বিলসিংহা মোড়স্থ স্থানীয় একটি বাজারে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তদস্থানে উপস্থিত হয়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করে রাত্রী ০১.১৫ ঘটিকায় আসামী মোঃ ফরহাদ, পিতা-মোঃ আব্দুল বারেক মাতা-কমলা বেগম, সাং-বিলসিংহা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের ২২,১৬০/- (বাইশ হাজার একশত ষাট) টাকা সহ গ্রেফতার করা হয়। অদ্য ১৬/৪/২০২৩ খ্রিঃ আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু ও আসামিকে থানায় সোপর্দ করা হয়।