সন্ধ্যা ৬:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জমি জমা বিরোধ নিহত ১,আহত ২

খুলনা প্রতিনিধি :
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান পুর শীতের ঘাট এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে আপন চাচা শেখ মুজিবুর রহমানকে জমিজমা সংক্রান্ত জেরে ধারালো দাউ দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ভাতিজা শেখ আশরাফুল আলম (২৫) এ সময় মুজিবর রহমানের স্ত্রী পুষ্প বেগম ৩৮ ও তার ছেলে হাফেজ মোঃ মিরাজুল ইসলাম ১৮ কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের আত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আশরাফুল আলম পালিয়ে যায়। পরবর্তীতে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ চিকিৎসকরা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *