
নিজস্ব প্রতিবেদক
মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে খুলনার ডাঃ তারিমকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরও তিনজন নারী চিকিৎসককে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এ তিন চিকিৎসক হলেন ডাঃ লুইস, ডাঃ তিশা ও ডাঃ শর্মিষ্ঠা। এ তিনজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ নিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে শুক্রবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ও খুলনা জেলা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ইউনুস খান তারিমকে আটক করে ঢাকায় নিয়ে যায়।