দুপুর ১:২৬ সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে মারা গেলেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত

বিনোদন ডেস্ক রিপোর্ট :

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে মারা গেছেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ‘গজনি’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেতা ‘লাগান’ ও কালজয়ী টিভি সিরিজ ‘মহাভারত’ এর অশ্বত্থামা চরিত্রেও দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ক্যানসার কিছুদিন আগে আবার ফিরে আসে। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘“গজনি” ও “লগান” প্রদীপ রাওয়াত, শান্তিতে ঘুমাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *