রাত ১১:৫৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেএমপির নবাগত পুলিশ কমিশনারের সাথে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাথে সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট :
গতকাল  ৩১ জুলাই ২০২৩ দুপুর দেড়টায় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা’র সহিত খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ কমিশনারকে কেএমপিতে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুসহ নেতৃবৃন্দ।

কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার মহোদয় বলেন,“নগরীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নাশকতা এবং যে কোন ফৌজদারি অপরাধ প্রতিহত করতে পুলিশ সদা প্রস্তুত। কারণ আমি বিশ্বাস করি ‘Prevention is better than cure’।” এছাড়াও পুলিশ কমিশনার সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহব্বান জানান এবং সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) এ,জেড,এম তৈমুর রহমান; দৈনিক সময়ের খবরের প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা টাইমস এর বার্তা সম্পাদক এস.এম নূর হাসান জনি; দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি জয়নাল ফারাজি; দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ কামরুল হোসেন মনি, এসএ টিভির রকিবুল ইসলাম মতি, দৈনিক বাংলার আওয়াল শেখ, গ্লোবাল টিভির আনিসুর রহমান কবির, বাংলা টিভির মামুন হাওলাদারসহ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *